Saturday, June 27, 2026

‘দল চ্যাম্পিয়ন হলে ফের হবে স্টেনগান সেলিব্রেশন’, ISL ফাইনালের আগে বার্তা বাগানের প্রাক্তন তারকা সনি নর্ডির

Date:

Share post:

আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ। যুবভারতীতে আইএসএল ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। মরশুমের শুরুতে ডুরান্ড কাপ। এরপর সম্প্রতি লিগ-শিল্ড জয়ের পর এবার আইএসএল ট্রফি জয়ের দোরগোড়ায় বাগান ব্রিগেড। বাগানে লক্ষ্য ত্রিমুকুট জয় । আর সেই লক্ষ্যের আগে দিমিত্রি পেত্রাতোসদের উদ্বুদ্ধ করলেন সবুজ-মেরুনের প্রাক্তন তারকা সনি নর্ডি। পাশাপাশি জানিয়ে দিলেন, দল জিতলে স্টেনগান সেলিব্রেশন করবেন তিনি।

চলতি মরশুমে সনি নর্ডিকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। হাইতিয়ান তারকাকে দেওয়া হচ্ছে মোহনবাগান লেজেন্ড-এর তকমা। মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররাও সেটা জানেন ভালো করে। নর্ডিকে উদ্দেশ্য করে গোল সেলিব্রেশন করেছেন সিনিয়র-জুনিয়র দলের ফুটবলাররা। স্টেনগান সেলিব্রেশন তো তাঁরই আমদানি করা। শনিবার ফাইনাল ম্যাচ। তার আগেরদিন ফেসবুক লাইভে এসে মোহনবাগান ফুটবলারদের শুভ কামনা জানান বাগানের প্রাক্তন ম্যাজেশিয়ান। সনিকে লাইভে দেখতে পেয়ে সমর্থকরাও প্রশ্ন করতে থাকেন। পেত্রাতোসকে নিয়ে যেমন প্রশ্ন ছিল, ঠিক সেভাবেই সনির কাছে সমর্থকদের আবদার ছিল, স্টেনগান সেলিব্রেশন করার। আর তখনই এর উত্তরে মোহনবাগান জনতাকে সনি বলেন, ‘কাল আমরা’ ম্যাচ জিতলে আবার লাইভে এসে স্টেনগান সেলিব্রেশন করব।’ শুধু তাই নয়, ‘আমরা বলতে তিনি যে মোহনবাগান দলের কথা বলা হচ্ছে তাও জানাতে ভোলেননি সনি। তিনি বলেন। ‘আমরা যদি কাল লিগ জিতি তাহলে স্টেনগান সেলিব্রেশন করব এটা আমার প্রমিস। আমরা যদি মুম্বই সিটিকে হারাতে পারি তাহলে স্টেনগান সেলিব্রেশন করব।’

প্রসঙ্গত মোহনবাগানের হয়ে খেলার পাশাপাশি একটা সময় আইএসএল-এ মুম্বই সিটি এফসি-র হয়েও খেলেছেন সনি। তবে তাঁর হৃদয়ে দারুণভাবে জায়গা করে নিয়েছে মোহনবাগান।

আরও পড়ুন- টেস্ট র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান হারালো টিম ইন্ডিয়া, শীর্ষে অস্ট্রেলিয়া

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...