Saturday, May 16, 2026

আজই বৃষ্টি, ভিজবে কলকাতা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

বুধবার থেকে রাজ্যে তাপমাত্রার পারদ চড়া বন্ধ হলেও বৃষ্টি যেন দুঃস্বপ্নই থেকে যাচ্ছিল। এবার সেই পথে সুখবর শোনালে আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের শুরুতে যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল তা এগিয়ে এসে রাজ্যে আজ অর্থাৎ শুক্রবার থেকেই হালকা বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিভিন্ন জেলায় বৃষ্টি শুক্রবার থেকে এলেও কলকাতার বৃষ্টি ভিজতে রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

শুক্রবার বিকালে রাজ্য আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরের পাঁচ জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এই বৃষ্টিপাতের এলাকা বাড়বে। দুই ২৪ পরগণার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবার উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার বৃষ্টি নিয়ে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুই ২৪ পরগণার পাশাপাশি দুই মেদিনীপুর, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ বাংলার সব জেলাই বৃষ্টিতে ভিজবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সতর্কতাও জারি করছে আবহাওয়া দফতর।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...