Saturday, May 9, 2026

রবিবার বর্ধমান-দুর্গাপুরে সভা মমতার, জোড়া কর্মসূচি অভিষেকেরও

Date:

Share post:

রবিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে প্রচারসভা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ((Mamata Banerjee)। আজ সব মিলিয়ে দুটি সভার কর্মসূচি রয়েছে তাঁর। এদিন বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে এদিনের তৃতীয় সভা করার কথা মমতার। তীব্র গরমকে উপেক্ষা করেই প্রতিদিন প্রচার সভা সারছেন মমতা।

অন্যদিকে, এদিন জোড়া কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। শনিবার তাঁর কোনও কর্মসূচি ছিল না। কিন্তু তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করবেন তিনি। এরপর তাঁর গন্তব্য মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবারের প্রচারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উৎসাহ তুঙ্গে।

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...