Friday, May 8, 2026

সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ,পুলিশি তদন্তের দাবি কুণালের

Date:

Share post:

সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ কুণাল ঘোষ। রবিবার সাংবাদিককদের মুখোমুখি হয়ে কুণাল সাফ বলেন, বিজেপি যেখানে যেখানে সন্দেশখালি ইস্যু প্রচার করেছে, দিল্লি সহ বিভিন্ন জায়গায় এই ভিডিও নিয়ে তৃণমূল প্রচার করবে। যদি ভিডিও ভুয়ো হত, নারদা কেসে সিবিআই কি শুভেন্দুর উপর এফআইআর করত? ভিডিও এখন ফাঁস হয়ে গিয়েছে, প্রকৃত তদন্ত হলে কোনও কথা না। তার স্পষ্ট কথা, বিজেপি মানে নারী নির্যাতন, ধর্ষণ, খুন করা। বাংলায় ইস্যু পায়নি বলে সন্দেশখালিকে ইস্যু সাজিয়ে তারা বিবৃতি দিয়েছিলেন। সন্দেশখালি নিয়ে যারা বলেছিলেন, অমিত শাহ বাংলার মাটিতে পা রাখার আগে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। আইপিসি অ্যাক্ট ১৪১,১৫৮,১৯৫এ,২০১,২০৩ মামলা করার আবেদন জানাচ্ছি।
এরই পাশাপাশি কুণাল জানিয়ে দিলেন,তিনি তৃণমূলেই আছেন। বললেন,আমি দলের কর্মী ছিলাম, থাকব। এত বড় একটা স্পর্শকাতর ইস্যু (সন্দেশখালি) যাতে আমি প্রথম থেকে যুক্ত ছিলাম, সেজন্যই বলছি।
কুণাল সন্দেশখালির ঘটনায় অবিলম্বে রাজ্য পুলিশের তদন্ত দাবি করেছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে তদন্ত শুরু করুক, চান কুণাল।ভাইরাল ওই ভিডিয়োতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিষয়টি যাতে শুধু রাজনৈতিক তরজায় আটকে না থাকে, তা-ও দেখতে বলেছেন তিনি।
এদিন সন্দেশখালির ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ এবং একজন কর্মী হিসেবে আমি বলতে চাই সন্দেশখালি নিয়ে এক ভয়ঙ্কর সত্য সামনে এসেছে। আমরা বারবার বলে এসেছি, এটা একটা ষড়যন্ত্র। অবশেষে এটা ফাঁস হয়েছে। এটা রাষ্ট্রদ্রোহিতার কাজ। সরকার বিরোধী চক্রান্ত, রাজ্যের সম্মান নিয়ে ছেলেখেলা করা হল। পুলিশ অবিলম্বে সুয়োমোটো মামলা রুজু করুক। আজকে এটা প্রমাণিত নাটক। গঙ্গাধর কয়াল এবং আরও যারা যার নাম আছে, তাদের অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। কারণ যারা এই কথাগুলো বলেছে, তাদের উপর বিজেপি চাপ সৃষ্টি করছে। বারবার বলা হচ্ছে সিবিআই চাই। সিবিআই তো এদেরকে প্রোটেকশন দেবে। চক্রান্ত ফাঁস হয়ে গেছে, তাই সিবিআই-র কাছে আশ্রয় চাইছে বিজেপি। ওঁদের যদি ভয় না থাকে, তবে পুলিশি তদন্তের মুখোমুখি হোন।




 

Related articles

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...