Wednesday, May 6, 2026

লকেটের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ভোটের আবহে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রশাসনকে কালিমালিপ্ত করার চক্রান্ত ফাঁস হল।আর এই ঘটনা সামনে আসতেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতৃত্ব। লকেটের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সন্দেশখালির  ভাইরাল ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বাংলা।এরই মাঝে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুললেন হুগলি-শ্রীরামপুর জেলা তৃণমূলের চেয়ারপার্সন অসীমা পাত্র ও বিধায়ক অসিত মজুমদার।অসীমা নিজের দাবির স্বপক্ষে কিছু ছবি ও লকেট চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টের প্রিন্টআউট তুলে ধরেন।

অসীমা পাত্র বলেন, পোলবা থানার চত্বরে নাকা চেকিং চলছিল এবং পোলবার জয়েন্ট বিডিওও উপস্থিত ছিলেন। একটি গাড়ি পরীক্ষা করে অ্যালকোহল পাওয়া গিয়েছে। উপযুক্ত কাগজপত্র না পাওয়ায় গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। আমার হাতে থাকা ছবিগুলি প্রমাণ দিচ্ছে যে, পুলিশ গাড়িটি পরীক্ষা করে মদ বাজেয়াপ্ত করেছে। গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হলেও লকেট চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন যে পুরোটাই সাজানো। আরও একটি বিভ্রান্তিকর পোস্ট এসেছে বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারির কাছ থেকেও।
অসীমা পাত্র আরও বলেন, সত্যিটা হল পুলিশ গাড়িটি আটক করেছে এবং দোষীদের গ্রেফতার করেছে। লকেট চট্টোপাধ্যায় এর আগে সন্দেশখালিতে নাটক করেছিলেন, যার সত্যতা বেরিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী সহ সমস্ত বিজেপি নেতারা সন্দেশখালির মহিলাদের অপমান করেছেন। আমি লজ্জিত বোধ করি যে নারীদের মিথ্যা ধর্ষণের মামলা করার জন্য শিক্ষা দেওয়া হয়। বিজেপি মণ্ডল সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পিছনে ছিলেন এবং ষড়যন্ত্র করেছিলেন।
সেখানকার নাটকের মতোই এখানে নাটক করলেন লকেট চট্টোপাধ্যায়। আমি মনে করি এটি বিজেপির ষড়যন্ত্র, তাই প্রশাসনকে অনুরোধ করব মামলাটির ভালভাবে তদন্ত করার জন্য, যাতে মাস্টারমাইন্ডদের ধরা যায়।’আর বিধায়ক অসিত মজুমদার বলেন,লকেট মানুষের কাছে পৌঁছাতে না পেরে নোংরা রাজনীতি করছে।পুলিশের কাছে আবেদন করবো দ্রুত লকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।




 

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...