Friday, May 15, 2026

তৃতীয় দফার ভোটের ডিউটিতে এসে মালদহে অস্বাভাবিক মৃত্যু পুলিশকর্মীর!

Date:

Share post:

রাত পোহালেই চলতি লোকসভা ভোটের তৃতীয় দফার নির্বাচন। এই পর্বে বাংলার চার কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট নেওয়া হবে। আর তার আগেই ভোটের ডিউটি করতে এসে এক পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। ওই পুলিশকর্মীর নাম নবীন মুক্তার (৪০)। তদন্তে নেমে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই পুলিশকর্মীর বাড়ি দার্জিলিং জেলার লামা রোডে। সেখান থেকেই মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় ভোটের ডিউটি করতে এসেছিলেন। হঠাৎই গতকাল, রবিবার রাতে অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশকর্মী। তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে সেখান থেকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ওই পুলিশকর্মীকে নিয়ে আসা হলে, সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...