Saturday, March 21, 2026

ভোট শতাংশে গরমিল: তৃণমূলই প্রথম সরব, এবার জোটসঙ্গীদের ডাক খাড়গের

Date:

Share post:

দুই দফায় ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে গরমিল নিয়ে প্রথম সরব হয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার মঞ্চ থেকে প্রথম ও দ্বিতীয় দফা শেষের পরে দেওয়া তথ্য ও ২৭ এপ্রিল প্রকাশিত তথ্যে বিরাট ফারাক তুলে ধরেছিলেন। এমনকি যে এলাকায় বিজেপির নির্বাচনী ফল খারাপ ছিল বেছে বেছে সেই বিধানসভা এলাকায় কীভাবে হঠাৎ ভোটের হার বেড়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সেই প্রশ্ন নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে এক জোট হয়ে প্রতিবাদের আবেদন করে চিঠি দিলেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় ১৯ এপ্রিল নির্বাচন শেষে সন্ধ্যা ৭টায় ভোট শতাংশ ছিল ৬০ শতাংশের কাছাকাছি। দ্বিতীয় দফার ২৬ এপ্রিলের নির্বাচনে ভোট শতাংশ ছিল ৬০.৬৯ শতাংশ। ২৭ এপ্রিল কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী সেই ভোট শতাংশ বেড়ে দাঁড়াল যথাক্রমে ৬৫.৫ শতাংশ ও ৬৬.৭ শতাংশ। শেষমেশ ৩০ এপ্রিল প্রকাশিত তথ্য অনুযায়ী ভোট শতাংশ দাঁড়ালো যথাক্রমে ৬৬.১৪ শতাংশ ও ৬৬.৭১ শতাংশ। কয়েক ধাপে কেন ভোট শতাংশ বাড়ল এবং বেছে বেছে বিজেপির অপেক্ষাকৃত দুর্বল বিধানসভায় ভোট কীভাবে বাড়ল তা নিয়ে কমিশনকে প্রশ্ন করার দাবি জানাচ্ছেন খাড়গে।

সেই সঙ্গে তিনি দাবি করেন, তৃতীয় দফার পরবর্তী ভোটগুলির সম্পূর্ণ ভোটার তালিকা এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কমিশনের এই ধরনের পদক্ষেপ নিরাপদ নয় বলেই দাবি বিরোধীদের। এবার সেই দাবিতে এবং কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার দাবিতে সরব হওয়ার জন্য বিরোধী দলগুলিকে আবেদন জানায় কংগ্রেস।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...