Wednesday, May 20, 2026

ভুল থেকেই শিখতে হবে, নেতৃত্বের ব্যর্থতা নিয়ে সাফাই হার্দিকের

Date:

Share post:

হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বে চলতি আইপিএলে নবম স্থানে রয়েছে মুম্বই। প্লে অফে ওঠার কোনও সম্ভাবনাই প্রায় নেই। এহেন সময়ে নিজের অধিনায়কত্ব নিয়ে হার্দিকের মুখে শোনা গেল মহেন্দ্র সিং ধোনির নাম।

চলতি মরশুমের শুরুতেই গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দলে ফিরেছিলেন তিনি। মুম্বইয়ের অধিনায়কও করা হয় তাঁকে। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। মাঠেও সাফল্য পায়নি মুম্বই। বারবার প্রশ্নের মুখে পড়েছে হার্দিকের নেতৃত্ব। ব্যাটে-বলেও ব্যর্থ হয়েছেন ভারতীয় অলরাউন্ডার। যদিও তিনি নিজে মনে করেন, ভুল থেকেই শিক্ষা নেবেন। হার্দিক বলেন, আমি সবসময় দায়িত্ব নিতে চাই। নিজের কাজ নিজে করায় বিশ্বাসী। তাতে কিছু ভুল হয়। কিন্তু একইসঙ্গে নিজের ব্যর্থতা থেকে অনেক কিছু শেখা যায়। একমাত্র অভিজ্ঞতা থেকেই অধিনায়কত্ব শেখা যায়। এমনকী মাহি ভাই এলেও কিছু শেখাতে পারবে না। যদিও সোমবার হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে তারা।

গুজরাটের অধিনায়ক হিসেবে প্রথম মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিলেন হার্দিক। পরের বছরও ফাইনালে ওঠেন তাঁরা। কিন্তু সেবার ধোনির চেন্নাইয়ের কাছেই হারতে হয়। সিএসকে পাঁচবার আইপিএল বিজয়ী। ফলে ব্যর্থতা নিয়ে মাহির সঙ্গে তুলনায় হার্দিক নিজের পিঠ বাঁচাতে চাইছেন বলেই মনে করছেন ভক্তরা।




Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...