Saturday, March 14, 2026

বায়ুসেনার কনভয়ে হামলার পাল্টা! কুলগামে সেনার গুলিতে খতম লস্করের শীর্ষ কম্যান্ডার-সহ ৩

Date:

Share post:

বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো অশান্ত উপত্যকা! এবার তারই পাল্টা দিল সেনা। সূত্রের খবর, এবার জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) জঙ্গি দমন অভিযান শুরু ভারতীয় সেনাবাহিনীর (Indian Army)। মঙ্গলবার কুলগামে (Kulgam) সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে এক লস্কর কম্যান্ডার-সহ ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

এদিকে সেনার তরফে এদিন সাফ জানানো হয়েছে, কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে আঁটঘাট বেঁধে অভিযানে নামে যৌথবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। লস্করের ওই শীর্ষ কম্যান্ডারের নাম বাসিত দার। বায়ুসেনার কনভয়ে হামলা চালানোর পাশাপাশি উপত্যকায় একাধিক সন্ত্রাসের ঘটনায় সরাসরি অভিযুক্ত এই জঙ্গি। আর তারপরেই তাদের খোঁজ শুরু করে সেনা। তবে শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে সেনা সূত্রে খবর, সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে শেষ পর্যন্ত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে উপত্যকায় বেড়েই চলেছে জঙ্গি কার্যকলাপ।

প্রসঙ্গত, দেশের বাকি রাজ্যগুলির পাশাপাশি গণতন্ত্রের উৎসব চলছে জম্মু ও কাশ্মীরে। সেই নির্বাচন বানচাল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা। গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় শহিদ হন ১ বায়ুসেনা জওয়ান। আহত হন আরও ৪ জন। ইতিমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে সেনা কনভয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে। সেনার তরফে জঙ্গিদের সন্ধান দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...