Thursday, May 14, 2026

বিকাল ৫টা পর্যন্ত দেশে ভোটের হার ৬০ শতাংশ, বাংলায় ৭৩.৯৩

Date:

Share post:

তৃতীয় দফার নির্বাচনে দেশের ৯৩ কেন্দ্রে ভোট দানের হার ৬০ শতাংশ। সন্ধ্যা ৭টার মধ্যে সব বুথেই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে জানানো হয়েছে কমিশনের তরফে। দেশে সর্বাধিক ভোট পড়েছে অসমে। ভোটের শতাংশের হারে বাংলাকে টেক্কা দিয়েছে অসম।

কমিশনরে তথ্য অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৪.৮৬ শতাংশ। বাংলায় ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। চণ্ডিগড়ে ভোট পড়েছে ৬৬.৮৭ শতাংশ। মধ্যপ্রদেশে ভোটের হার ৬২.২৮ শতাংশ। বিহারে ভোটের হার ৫৬.০১ ও মহারাষ্ট্রে সব থেকে কম ভোটদানের হার – ৫৩.৪০ শতাংশ।

প্রথম দুই দফায় ভোটের হারের তুলনায় বাংলায় তৃতীয় দফায় ভোট পড়েছে কম। কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় বাংলায় ভোট পড়েছিল ৮১.৯১ শতাংশ। দ্বিতীয় দফায় ভোটের হার ছিল ৭৬.৫৮ শতাংশ।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...