Saturday, May 16, 2026

তৃণমূলকে ফাঁসাতে ১০ দিনের মধ্যে কেশপুরে খুন হবে বিজেপি কর্মী! আশঙ্কা দেবের

Date:

Share post:

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল কেন্দ্রে ভোটগ্রহণ। প্রকৃত অর্থে এই তারকা কেন্দ্রে জোরকদমে চলছে প্রচার। ঠিক তার আগেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। তাঁর আশঙ্কা ১০ থেকে ২০ মে-র মধ্যে কেশপুরে খুন হতে পারেন এক বিজেপি কর্মী। এবং সেই হত্যাকাণ্ডে নাম জড়িয়ে দেওয়া হতে পারে তৃণমূলের। ভোটে জিততে তাঁর বিজেপি প্রার্থী এই ষড়যন্ত্র রচনা করছেন। নিজের দলের লোককে খুন করে তৃণমূলের উপর দায় চাপানোর জন্য এমন নোংরা ও ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করছেন ঘাটালের বিজেপি প্রার্থী।

কেশপুরের মাটিতে দাঁড়িয়েই এমন চাঞ্চল্যকর দাবি করেন দেব। তাঁর কথায়, “এখানে বিজেপির যিনি প্রার্থী এবং বিজেপি দল যে ভাবে ঘাটাল লোকসভা কেন্দ্রে জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে, আমাদের কাছে খবর রয়েছে, কেশপুরে তাঁরা কোনও একটা গভীর ষড়যন্ত্র করেছেন। নিজেদের লোককে মেরে তার দোষ আমাদের লোককে দিয়ে একটা অশান্তি সৃষ্টি করে ভোট করানোর চেষ্টা করবে।”

তৃণমূল কর্মীদের সতর্ক করে দেবের বার্তা, “বড় ষড়যন্ত্র করার পরিকল্পনা চলছে বিজেপি প্রার্থী ও তাদের দলের। আমি আগে থেকে বলে রাখছি, এ রকম একটা ঘটনা কেশপুরে ঘটতে চলেছে। আমি কেশপুরে ১০ বছর ধরে শান্তি রেখেছি। শান্তি রাখার চেষ্টা করেছি। জেতার জন্য বিজেপি প্রার্থী এবং তার দল যে ভাবে উঠে পড়ে লেগেছে, যে ভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, সে কথা আমি আগাম জানিয়ে রাখলাম সংবাদমাধ্যমে, প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে।”




 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...