Thursday, May 14, 2026

ছিঃ! “চোর” স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু! পুলিশকে গালিগালাজ বিরোধী দলনেতার

Date:

Share post:

বাঁকুড়ায় ‘চোর’ স্লোগান শুনে শুধু মেজাজ হারানোই নয়, পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বুধবার, বাঁকুড়ার সারেঙ্গায় বিরোধীদের রাগ পুলিশের উপর উগড়ে দিলেন শুভেন্দু।

এদিন সন্ধেয় নির্বাচনী প্রচারে যাওয়ার সময় বাঁকুড়ার সারেঙ্গায় গিয়ে “চোর, চোর” স্লোগানের শোনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গাড়ি থামিয়ে নেমে তেড়ে যান তিনি। কিন্তু প্রকাশ্যে কাউকে দেখা যায়নি। এরপরেই কর্তব্যরত পুলিশ কর্মীকে লক্ষ্য করে গালিগালাজ করেন শুভেন্দু। শুভেন্দুর অভিযোগ, “শাসকদল বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি।” সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেই সময় ওই এলাকায় বাঁকুড়া মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রচার সভা চলছিল। সেখান থেকে তুমুল জোরে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। রাজনৈতিক মহলের মতে, ওই আওয়াজ শুনেই ক্ষেপে যান শুভেন্দু। তিনি বাংলার ভালো কিছুই সহ্য করতে পারছেন না!

আরও পড়ুন- SSC মামলায় ভরাডুবি! সুপ্রিম রায়ে বিপাকে পড়তেই পোর্টাল চালু করে নয়া ‘নাটক’ বিজেপির

 

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...