Sunday, May 17, 2026

শুধু কেজরি নন, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত গোটা AAP! চার্জশিট দেবে ED

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় (Excise Corruption Case) বড় আপডেট। এই প্রথম কোন দলের একজন বা দুজন নয়, পুরো দলকেই অভিযুক্ত করে বিস্ফোরক চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি (ED) । সূত্রের খবর, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের মামলার রায়দানের আম আদমি পার্টির (AAP ) বিরুদ্ধে এই চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দিল্লির আবগারি দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠানো হয়েছে। দুর্নীতিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতা সহ সবমিলিয়ে ১৮ জনকে গ্রেফতার করেছে ইডি। এরপর তদন্ত থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করছে যে আর্থিক তছরুপের অভিযোগে জাতীয় রাজনৈতিক দল আম আদমি পার্টি পুরোপুরি অভিযুক্ত। তবে দুর্নীতির কিংপিন স্বয়ং কেজরি, এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা। শুক্রবার ইডি-র সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে।গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। লোকসভা ভোটে প্রচারের জন্য তিনি জামিনে মুক্তি পাবেন কি না, শুক্রবারই সে বিষয়ে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট (SC)।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...