Sunday, June 21, 2026

বেনজির, কিশোরী বাগদত্তার মাথা কেটে খুন করল হবু স্বামী!

Date:

Share post:

বেনজির নৃশংস ঘটনার সাক্ষী থাকল কর্নাটক। কিশোরী বাগদত্তার মাথা কেটে খুন করল হবু স্বামী! মেদিকেরির বাসিন্দা নিহত কিশোরী। অভিযোগ, ৩২ বছরের প্রকাশের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ১৬ বছরের মীনা নাম্নী ওই কিশোরীর। বৃহস্পতিবারই সে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছিল। আর সেদিনই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু শিশুকল্যাণ দফতর বাধা হয়ে দাঁড়ায়। তারা সাফ জানিয়ে দেয়, এই বিয়ে হলে পক্সো আইন ও শিশু বিবাহ আইনে মামলা রুজু হবে।

এরপরই মীনার অভিভাবকরা তাঁরা সিদ্ধান্ত বদল করেন। তারা জানিয়ে দেন, মেয়ের ১৮ বছর হলে তবেই তার বিয়ে দেবেন। এই খবর প্রকাশের কাছে পৌঁছতেই মীনার বাড়িতে ধারালো অস্ত্র হাতে হাজির হয়। অভিযোগ, এর পর মীনার বাবাকে লাথি মেরে ফেলে দিয়ে সে চড়াও হয় হবু শাশুড়ির উপরে। তাঁকেও জখম করে মীনার চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে আনে বাড়ির বাইরে। প্রায় ১০০ মিটার ওইভাবে টেনে নিয়ে যায় সে। তার পর তার মাথা কেটে নেয়। শেষে কাটা মাথাটি সঙ্গে নিয়েই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। প্রকাশের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুপারিটেন্ডেন্ট রামারাজন জানিয়েছেন,অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। এদিকে মীনার বাবা ও মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।




Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...