Thursday, June 25, 2026

ছত্তীসগঢ়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে এবার নিহত ১২ মাওবাদী

Date:

Share post:

ছত্তীসগঢ়ে এবার নিহত ১২ জন মাওবাদী। শুক্রবার দুপুর থেকেই বিজাপুর জেলার গঙ্গালুরে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়েছিল। এদিন সন্ধ্যায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানান, গঙ্গালুরে ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে। শুক্রবার বিজাপুরে মাওবাদী দমন অভিযানে সাফল্যের জন্য পুলিশ এবং আধাসামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সাই। পরিসংখ্যান বলছে, এই নিয়ে চলতি বছরে ১০০-এরও বেশি মাওবাদীর মৃত্যু হল দেশে।
এর আগেও ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই হয়। বাস্তারে সেই অভিযানে ২৯ জন মাওবাদী মারা গিয়েছিল। এবার আপাতত ১২ মাওবাদীর মৃত্যুর খবর মিলেছে।

বিস্তারিত আসছে…..




Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...