Friday, May 15, 2026

সাত সকালে শহরে তরুণীকে হেনস্থা! বেধড়ক মার বন্ধুকে, তদন্তে টালিগঞ্জ থানার পুলিশ

Date:

Share post:

সাত সকালে শহর কলকাতায় তরুণীকে হেনস্থার অভিযোগ! প্রতিবাদ করে প্রহৃত তরুণীর বন্ধু। ঘটনা টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে। এই ঘটনায় ইতিমধ্যে টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালের ঘটনা! শরৎ বোস রোডে এক নামী স্ন্যাক্সের দোকানে গিয়েছিলেন তরুণী ও তাঁর বন্ধু। কচুরি খেতে গিয়েছিলেন তাঁরা। অপেক্ষা করছিলেন দোকানের বাইরে। অভিযোগ, হঠাৎ আট দশজনের একটি গ্রুপ বাইক ও স্কুটি নিয়ে এসে প্রথমে দাঁড়িয়ে থাকা তরুণীর স্কুটিতে ধাক্কা মারে। এরপর পাশে দাঁড়িয়ে তরুণীর উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ।

তরুণীর দাবি, এরপর তার বন্ধু প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। তরুণীকেও ধাক্কা মারা হয়। অশালীন গালিগালাজ দেওয়া হয়। ১০০ ডায়াল করেন তারা। খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর সভার আগেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব হুগলিতে! অস্বস্তিতে গেরুয়া শিবির

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...