Friday, March 13, 2026

প্রজ্জ্বলের ‘যৌন কুকীর্তির’ ভিডিয়ো ফাঁস করেছিলেন! এবার সেই বিজেপি নেতাকেই গ্ৰেফতার SIT-র

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার (HD Devgawda) নাতি তথা সাসপেন্ড হওয়া জেডিএস (JDS) সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajjal Revanna) ‘যৌন কুকীর্তি’ প্রকাশ্যে এনেছিলেন। এবার তাঁর বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। ইতিমধ্যে বিষয়টি সামনে আসতেই কর্নাটকের (Karnataka) হাসন জেলার বিজেপি নেতা দেবরাজ গৌড়াকে (Devaraje Gowda) গ্রেফতার করল সিট (SIT)। শুক্রবার রাতেই জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ‘যৌন কুকীর্তি’ সংক্রান্ত ভিডিও মামলায় বিশেষ তদন্তকারী দল বিজেপি নেতাকে গ্রেফতার করেছে বলে খবর। আর লোকসভা নির্বাচনের মধ্যে এমন কাণ্ড প্রকাশ্যে আসতেই মুখ পুড়েছে বিজেপির‌। বিরোধীদের অভিযোগ, নারী নিরাপত্তা, সুরক্ষা নিয়ে যারা বড়বড় ভাষণ দেয় তাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। বিজেপির মিথ্যাচার দেশবাসীর সামনে চলে এসেছে।

সিট জানিয়েছে, দেবরাজের বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এপ্রিল মাসের শেষ দিকে প্রজ্বলের যৌন কুকীর্তির ৩ হাজার ভিডিও একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এনেছিলেন কর্নাটকের হাসন জেলার বিজেপি নেতা দেবরাজ। তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ প্রজ্জ্বল কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিয়ো নিজেই তুলে রাখতেন। আর এবার যৌন হেনস্থার অভিযোগেই জেলে যেতে হল বিজেপি নেতা দেবরাজকে।

দেবরাজের অভিযোগ, প্রজ্বলকে মদত দিয়েছেন তাঁর বাবা তথা দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্নাও। তাঁকেও ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। দেবরাজের আরও অভিযোগ, নির্যাতিতাদের ব্ল্যাকমেল করাই উদ্দেশ্য ছিল প্রজ্বলের। ঘটনার পরেই অবশ্য দেশ ছাড়েন দেবগৌড়ার নাতি।


spot_img

Related articles

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...