Saturday, May 16, 2026

কড়া নিরাপত্তায় সোমবার রাজ্যের পাঁচ জেলার ৮ আসনে নির্বাচন, মোতায়েন ৫৭৯ কোম্পানি বাহিনী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী সোমবার রাজ্যের মোট পাঁচ জেলার ৮ আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে এক কোটি ৪৫ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট দাতা মোট ৭৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৪৫ হাজার ৩৭৯ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা ৩ লক্ষ ২৩ হাজার ৫৪৪। ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ৭০ হাজার ৬৪৭। চতুর্থ পর্বের জন্য প্রচার শনিবার বিকেলে শেষ হয়েছে ।

ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মোট ১৫ হাজার ৫০৭টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। যার মধ্যে ৩৬৪৭ টি ভোটকেন্দ্রকে সংকট প্রবন হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সমস্ত ভোটকেন্দ্রেই ওয়েট কাস্টিং এর ব্যবস্থা থাকছে। চতুর্থ দফার ভোটের নিরাপত্তায় ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এর পাশাপাশি ৩০ হাজারের বেশি রাজ্য পুলিশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার কাজে ব্যবহার হবে। থাকছে প্রায় ১৫০ টি কুইক রেসপন্স টিম। জিপিএস মারফত তাদের গতিবিধির ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো হবে। ভোটে নিরাপত্তায় ব্যবহার করা হবে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।

আরও পড়ুন- পিএসজি ছাড়ছেন এমবাপে, কোথায় যোগ দেবেন তিনি?

 

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...