Thursday, May 14, 2026

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জের! জেলায় জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

Date:

Share post:

আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে হিমালয় পাদদেশ সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির উপর। এর জেরে উত্তর ও দক্ষিনের একাধিক জেলায় হবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা ৷ অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা ৷

শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ রাজ্যের বিভিন্ন জেলায়। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলায়। হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সর্তকতা। বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়।

আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত উত্তর এবং দক্ষিনে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণের সব জেলায়। সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আগামী কয়েক দিন মেঘলা আকাশ থাকবে। মূলত ঝাড়খন্ডে একী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা। এটা নিয়ে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রাজ্যে।বৃষ্টি না হলেও গৌড়বঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেয়েছে গৌড়বঙ্গবাসী। বৃষ্টি হলে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে।

আরও পড়ুন- BJP-র মহানাটক! মুকুটমণির ‘স্ত্রী’র হাতে গেরুয়া পতাকা দিলেন মিঠুন, গুরুত্ব দিচ্ছে না TMC

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...