Saturday, March 14, 2026

সরকারি হাসপাতালে দাপাদাপি মত্তের! ছুরিকাঘাতে মৃত্যু যুবকের, আহত কমপক্ষে ১০

Date:

Share post:

রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) একেবারে হাসপাতালে ঢুকে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল এক মত্তের বিরুদ্ধে। হামলার জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার রাতে রাজস্থানের জয়পুরের এক হাসপাতালে এমন কাণ্ডে রীতিমতো অশান্তি ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনোজ সাইনি। শাহপুরার একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগে গত ৯ মে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।


কিন্তু গত শুক্রবার জামিনে ছাড়া পেতেই এক মুহুর্ত দেরি করেনি মনোজ। ওই দিনই রাতেই জয়পুরের শাহরপুরার সরকারি হাসপাতালে ঢুকে ছুরি নিয়ে হামলা চালায় সে।
হাসপাতাল সূত্রে খবর, আচমকাই মত্ত মনোজ ছুরি হাতে হাসপাতালে ঢুকে পড়ে। আচমকা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয় এবং হাসপাতালের চিকিৎসক-কর্মীরা। পুলিশ সূত্রে খবর এদিন সামনে যাঁকে পেয়েছে তাঁর উপরই হামলা চালায় মনোজ।


এদিন মোহন নামে এক যুবক তাকে বাধা দিতে গেলে একের পর এক ছুরির কোপ বসিয়ে দেয় সে। আর ওই যুবককে বাঁচাতে গিয়েই হাসপাতালের নিরাপত্তাকর্মী, চিকিৎসক-সহ ১০ জন আহত হয়েছেন বলে খবর। তবে ঠিক কী কারণে অভিযুক্ত এমন কাজ করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...