Monday, May 11, 2026

হাওয়ায় উড়ছে ৫০০-র নোট! ভোটের আগেই অন্ধ্র প্রদেশে উদ্ধার কোটি কোটি টাকা

Date:

Share post:

এ যেন ঠিক গল্পের মতো। রাত-বিরেতে রাস্তায় উড়তে দেখা গেল ৫০০ টাকার অজস্র নোট (500 Rupee Notes)। আর তা দেখতে পেয়েই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কুড়োনোর ধুম পথচলতি মানুষের। সেই ভিড় সামলাতে পুলিশেরও (Police) মাথা খারাপ হওয়ার জোগাড়। লোকসভার (Loksabha Election)চতুর্থ দফা ভোটের আগেই অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। কিন্তু কোথা থেকে এল এত টাকা? তা জানলে অবাক হবেন।

পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি দুর্ঘটনাগ্রস্ত টেম্পো গাড়ির ডালা খুলতেই রহস্যের সমাধান হয়। দেখা যায়, সেই গাড়িতেই থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। সেই গাড়িতে তল্লাশি চালাতেই কমপক্ষে নগদ ৭ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, পূর্ব গোদাবরী জেলার একটি সড়ক দুর্ঘটনার জেরেই কোটি কোটি টাকার হদিশ পায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি টেম্পো গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টেম্পোটি। আর তারপরই টেম্পো থেকে হাওয়ায় উড়তে থাকে টাকা। এদিকে দূর্ঘটনার পর পথচলতি লোকজন গাড়ির চালককে উদ্ধার করতে এসেই বিষয়টি জানতে পারেন। তারপর খবর দেওয়া হয় পুলিশে।


জানা গিয়েছে, ওই গাড়ি থেকে মোট ৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গাড়িটি বিজয়ওয়াড়া থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল। তবে এই টাকা কার এবং কার কাছে পাঠানো হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে লোকসভা নির্বাচনের সময় এত বড় অঙ্কের নগদ বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় অন্ধ্র প্রদেশে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্ধ্র প্রদেশের ২৫টি লোকসভা আসনে আগামিকাল ভোটগ্রহণ।


Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...