Friday, May 15, 2026

ফের নিশানায় বিরোধীরা, এবার কংগ্রেসের খাড়গের কপ্টারে তল্লাশি

Date:

Share post:

একের পর এক বিরোধী দলের নেতাদের কোনও না কোনও ভাবে চাপে রেখে নির্বাচনের ফায়দা তোলার পন্থা থেকে যে বিজেপি একচুলও সরে আসেনি শনিবার ফের তা একবার প্রমাণিত। রাজ্যে বিজেপি নেতাদের গাড়ি থেকে বারাবর টাকা উদ্ধার হয়েছে। বিরোধীদের ক্ষমতাসীন অনেক রাজ্যেই সেই নিদর্শন পাওয়া গিয়েছে। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি বা নির্বাচন কমিশনের নজর শুধুই বিরোধী দলের নেতাদের দিকে। এবার কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে চালানো হল তল্লাশি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন এই এজেন্সি আদৌ বিজেপির উপর পদক্ষেপ নিতে পারবে না।

বিরোধীদের মধ্যে সর্বপ্রথম বিজেপির নিশানায় ছিল তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। বন্ধ করে দেওয়া হয় ট্রায়াল রান। আয়কর দফতরের এই পদক্ষেপকে পরে ভুল বোঝাবুঝি বলে স্বীকার করা হলেও বেহালা ফ্লাইং ক্লাবে জারি রাখা হয় নজরদারি। এরপর কেরালায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি চালানো হয়। শনিবার ফের তল্লাশি চালানো হয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের হেলিকপ্টারে।

বিহারের সমস্তিপুর, পাটনা, মুজফ্ফরপুরে একের পর এক সভা ছিল মল্লিকার্জুন খাড়গের। সমস্তিপুরের সভা করছিলেন যখন খাড়গে সেই সময় নির্বাচন কমিশনের অধিকারিকরা তল্লাশি চালান। তল্লাশিতে কিছু না পেলেও বিরোধী দলের নেতাকে অপদস্থ করার কোনও সুযোগই ছাড়েনি কমিশন। বারবার এভাবেই বিরোধী নেতাদের নিচু দেখানোর কোনও সুযোগ ছাড়ছে না বিজেপি। আদর্শ আচরণ বিধি জারি থাকার অজুহাত দেখিয়ে প্রায় দুমাশ ধরে এভাবেই একনায়কতন্ত্র চলবে বিজেপির।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...