Sunday, March 15, 2026

রবিবাসরীয় রাজধানীতে বোমাতঙ্ক! হুমকি মেইল এলো হাসপাতালে 

Date:

Share post:

নির্বাচনী আবহে একের পর এক হুমকি। এবার টার্গেট রাজধানীর হাসপাতাল (Hospitals in Delhi)। গত ১ মে আচমকাই দিল্লির কয়েকটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। সেই ঘটনার প্রায় দু সপ্তাহের মাথায় এবার দুই হাসপাতালে বোমা রাখা আছে বলে এলো হুমকি ইমেইল। উদ্বেগ দিল্লি প্রশাসনের (Delhi Police)।

দিল্লি ফায়ার সার্ভিস (Delhi Fire Service) সূত্রে খবর, রবিবার দুপুরে আচমকাই দুটি হাসপাতালে বোমা রাখা আছে বলে মেইল আসে। বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে ইমেইল করে বলা হয় যে সেখানে বোমা রাখা আছে। খুব স্বাভাবিকভাবেই এই খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত দুই হাসপাতালে পৌঁছে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কিছু উদ্ধার হয়নি বলেই খবর। মে মাসে পয়লা তারিখে চাণক্যপুরীর সংস্কৃত স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল-সহ বেশ কয়েকটি স্কুলে বোমা রাখা আছে বলে ভুয়ো ইমেল এসেছিল। গত মাসে একই রকম হুমকি মেল এসেছিল দেশের ২৪টি বিমানবন্দরে। এবার হাসপাতালগুলোতে বোমাতঙ্কের হুমকি আসায় উদ্বেগ বাড়ছে দিল্লিবাসীর।

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...