Saturday, May 16, 2026

বুধবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি! চলতি সপ্তাহেই হাওয়া বদলের ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী গত সপ্তাহে টানা বৃষ্টিতে (Rain) ভিজেছে শহর কলকাতা(Kolkata)-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। একইসঙ্গে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। যার জেরে টানা চলা তাপপ্রবাহের (Heatwave) হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মানুষ। সোমবার হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে।

এদিন আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আর সেকারণেই সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের প্রায় সব জেলায়। এদিন হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল ও বুধবার রাজ্যে তাপমাত্রারও খুব একটা হেরফের হবে না। তবে তারপর থেকেই বৃষ্টি কমার কথা জানিয়ে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে বলে খবর।

হাওয়া অফিস সাফ জানিয়েছে, সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি মঙ্গলবারও দক্ষিণের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এরপর বৃহস্পতিবার থেকেই রাজ্যে বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...