Thursday, May 14, 2026

কলকাতার জার্সি গায়ে একটা ভুল করেছেন গম্ভীর, গুজরাতের বিরুদ্ধে নামার আগে নিজেই জানালেন সে কথা

Date:

Share post:

২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গৌতম গম্ভীর। তাঁর অধিনায়কত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। এখন তিনি ফিরে এসেছেন নাইটদের মেন্টর হয়ে।তবে এখনও একটা আফসোস রয়েগিয়েছে গম্ভীরে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন দলে গম্ভীরের অধিনায়কত্বে খেলেছিলেন সূর্যকুমার যাদব। আর কেকেআর মেন্টরের কথায় তিনি তখন সূর্যের প্রতিভা বুঝতে পারেননি।

এই নিয়ে কলকাতার মেন্টর বলেন, “ একজন নেতার দায়িত্ব থাকে প্রতিভা খুঁজে নিয়ে বিশ্বের দরবারে তুলে ধরা। আমার সাত বছরের নেতৃত্বে একটাই আপশোস আছে। আমি বা কেকেআর কখনওই ওর প্রকৃত ক্ষমতা বুঝতে পারেনি।” তবে কেন তিনি সূর্যকে বুঝতে পারেননি সেই নিয়েও মুখ খোলেন গম্ভীর। তিনি বলেন, “ এর জন্য দায়ী দলের কম্বিনেশন। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব বাকি দশজনের সেরাটুকু নিয়ে আসা। ঘটনাচক্রে ৩ নম্বরে একজনই খেলতে পারে। কিন্তু সূর্য ৭ নম্বরেও ভালো খেলতে পারত।”

চলতি বছর কেকেআর দলের মেন্টর হয়ে ফিরে এসেছেন গম্ভীর। তার ছোঁয়ায় ফের চ্যাম্পিয়নের আশা দেখছে কলকাতা। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে দল। এই মুহুর্তে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে নাইট ব্রিগেড।

আরও পড়ুন- এবার গোয়েঙ্কা-রাহুল বিতর্ক নিয়ে মুখ খুললেন সেহবাগ

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...