Sunday, May 17, 2026

শ্লীলতাহানি-বিতর্কের মধ্যেই নৃত্যশিল্পীকে যৌন হেনস্থায় অভিযুক্ত রাজ্যপাল বোস! রিপোর্ট জমা নবান্নে

Date:

Share post:

শ্লীলতাহানির অভিযোগের বিতর্কের মধ্যে এবার নৃত্যশিল্পীকে যৌন হেনস্থায় অভিযুক্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নবান্নে (Nabanna) জমা দিয়েছে তদন্ত রিপোর্ট কলকাতা পুলিশ। শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই এই রিপোর্টে আনন্দ বোস আরও চাপে পড়লেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।এই ঘটনাটি অবশ্য গত বছর অর্থাৎ ২০২৩-এর। এক জনপ্রিয় ওড়িশি নৃত্যশিল্পীর অভিযোগ, অনুষ্ঠানের নাম করে গত জুন মাসে তাঁকে দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পাঁচতারা হোটেলে রাখা হয়। অভিযোগ, সেখানেই তাঁকে যৌন হেনস্থা করেন আনন্দ বোস। পুলিশে অভিযোগ দায়েরের পাশাপাশি নবান্নের স্মরণাপন্ন হন ওই নৃত্যশিল্পী। সেই আর্জির ভিত্তিতেই কলকাতা পুলিশকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দেয় নবান্ন (Nabanna)। এদিন লালবাজারের তরফে নবান্নে প্রাথমিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়।রাজভবনে অস্থায়ী কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন রাজ্যপাল। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজভবনের বাইরের সিসিটিভি ফুটেজ যেখানে অভিযোগকারিণীকে স্পষ্ট দেখা যাচ্ছে, সেটি প্রকাশ করে আইনি বিতর্কে জড়িয়েছেন রাজ্যপাল বোস। এর মধ্যেই আরও এক যৌন হেনস্থার অভিযোগে এবার আরও চাপে পড়লেন তিনি। তবে, এই অভিযোগ সম্পর্কে লালবাজার ও নবান্নের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।




Related articles

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...