Sunday, May 17, 2026

অবশেষে ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই, থাকতে হবে এই গুন

Date:

Share post:

অবশেষে ভারতীয় দলের হেড কোচের জন্য বিজ্ঞাপন দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য নতুন কোচ নিয়োগ করবে বিসিসিআই। আর সেই কারণেই বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগ্রহীদের আবেদন করার অনুরোধ করেছে বিসিসিআই। নতুন কোচের সঙ্গে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

নতুন কোচের পদের জন্য ন’টি শর্ত জানিয়ে দিয়েছে বিসিসিআই। নতুন কোচকে সবগুলিই পূর্ণ করতে হবে।তারমধ্যে অন্যতম হল আবেদনকারীকে কমপক্ষে ৩০টি টেস্ট অথবা ৫০টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য কোনও দেশের জাতীয় দলের কোচ হিসাবে অন্তত দু’বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৬০ বছরের কম।আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের জাতীয় দল, আইপিএল বা সম মানের বিদেশি কোনও লিগের ফ্র্যাঞ্চাইজি, প্রথম শ্রেণির ক্রিকেট দল বা কোনও দেশের ‘এ’ দলের কোচ হিসাবে কাজ করলেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার আবেদনকারীর।

সম্প্রতি বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন নতুন কোচের বিজ্ঞাপন দেবেন তাঁরা। কারণ টি-২০ বিশ্বকাপের পর কোচের পদ থেকে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। এক্ষেত্রে এই কোচ পদে আবেদন করতে পারেন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও। তবে রাহুল দ্রাবিড় নতুন করে আর দায়িত্ব নিতে রাজি নন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

আরও পড়ুন- Breakfast Sport : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...