Wednesday, June 24, 2026

অবশেষে গললো বরফ, রাহুলকে নৈশভোজে ডাকলেন গোয়েঙ্কা

Date:

Share post:

অবশেষে গললো বরফ। তিক্ততা মিটল সঞ্জীব গোয়েঙ্কা এবং লখনউ অধিনায়ক কেএল রাহুলের মধ্যে। গতবুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হারার পর রাহুলকে ভর্ৎসনা করেছিলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। তবে সোমবার বদলে গেল সম্পর্ক। রাহুলকে বাড়িতে নৈশভোজে ডেকেছিলেন লখনউ-এর মালিক। বাড়িতে ডেকে অধিনায়ককে বুকে টেনে নেন তিনি। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, গোয়েঙ্কার বাড়িতে গিয়েছিলেন রাহুল। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। মনে করা হচ্ছে ভুল বুঝতে পেরেই রাহুলকে নিজের বাড়িতে ডেকেছিলেন এবং অধিনায়কের সঙ্গে সব সম্পর্ক ঠিক করে নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

গত বুধবার হায়দরাবাদের কাছে হারের পর , প্রকাশ্যে মাঠে নেমে রাহুলকে ভর্ৎসনা করেন সঞ্জীব গোয়েঙ্কা। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। সেই ঘটনা একেবারেই ভালোভাবে নেননি ক্রিকেটপ্রেমিরও। সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছিল গোয়েঙ্কার সমালোচনা।

আরও পড়ুন- রোহিতের ফর্ম নিয়ে ভাবতে নারাজ মহারাজ

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...