Saturday, March 14, 2026

এবার মমতার নজর তিলোত্তমায়, জেনে নিন প্রচারসূচি

Date:

Share post:

চতুর্থ দফার ভোট শেষ, এবার লড়াই পঞ্চম দফার। আগামী ২০ মে ভোট রয়েছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে। তার আগে ভোট প্রচারে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র দু’দফার পরেই ভোট কলকাতায়। তাই আত্মতুষ্টিতে না ভুগে শহরের ভোট প্রচারেও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল। শেষবেলায় কোথায় কোথায় প্রচার হবে ,তার সূচিও ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সেই প্রচার পর্বেও থাকছে পদযাত্রা, জনসভা। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শেষ লগ্নে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ দু জায়গাতেই জোরকদমে প্রচার করবেন তৃণমূল নেত্রী।

আগামী ২৭ মে বেলেঘাটা থেকে শ্যামবাজার পদযাত্রা করবেন মমতা। ২৮ মে জনসভা রয়েছে বেহালায়। ৩০ মে যাদবপুর থেকে হাজরা পদযাত্রা করবেন। ২৯ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা রয়েছে মমতার। ভোট ঘোষণার পর ৩১ মার্চ থেকে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তার পর থেকে টানা প্রচার চালাচ্ছেন তিনি। বাংলায় উত্তর দিয়েই প্রচার শুরু করছেন মমতা। এরপর দক্ষিণে ফিরছেন তিনি। ১ জুন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের পাশাপাশি দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে ভোট রয়েছে।

এত দিন অন্যান্য জেলায় দলের প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে ডায়মণ্ডে প্রচার শুরু করছেন তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ছ’টি রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনটি জনসভাও করবেন তিনি। ডায়মণ্ড হারবার কেন্দ্রের অন্তর্গত মেটিয়াবুরজে অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূল সুপ্রিমোও।





spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...