Tuesday, June 23, 2026

‘পরিবারের কথা চিন্তা করলে খারাপ লাগে’! স্বেচ্ছামৃত্যুর আগে কী বললেন তরুণী?

Date:

Share post:

নেদারল্যান্ডসে (Netherlands) স্বেচ্ছায় মৃত্যুবরণের (voluntary Death) অনুমতি পেয়েছেন এক তরুণী। জোরায়া টার বিক নামের ওই তরুণী ২০২০ সালের ডিসেম্বরে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাঁর আবেদন মঞ্জুর হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজের বাড়িতে মৃত্যুবরণ করবেন তিনি। জোরায়া বিক অনেকদিন ধরেই মানসিক রোগে ভুগছেন। তার মধ্যে সবসময় বিষন্নতা, হতাশা, ভয় কাজ করে। এ কারণে ইচ্ছে করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চান।

নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে। তবে স্বেচ্ছায় মৃত্যবরণে যারা আগ্রহ দেখান তাঁদের কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। কীভাবে তাঁর মৃত্যু হবে এবং কোন প্রক্রিয়ায় পুরোটা সম্পন্ন হবে তা নিজেই জানিয়েছেন এই তরুণী। তিনি বলেছেন, প্রথমে ঘুমের ওষুধ দিয়ে শুরু হবে। আর যতক্ষণ পর্যন্ত কোমাতে চলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে হার্টের কার্যকারিতা বন্ধের কোনও ওষুধ দেওয়া হবে না। তিনি আরও বলেন আমার জন্য বিষয়টি এমন হবে যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমার পার্টনার আমার সঙ্গে সেখানে থাকবেন। তবে তাঁকে আমি বলেছি আমার মৃত্যুর আগের মুহূর্তে সে চাইলে বাইরে বেরিয়ে যেতে পারবে।

তিনি আরও জানিয়েছেন, মৃত্যুর কথা চিন্তা করলে ভয় লাগে। কিন্তু পরিবারের কথা চিন্তা করলে খারাপ লাগে। তবে তিনি সব জেনে বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। টার বিক আরও জানিয়েছেন, লোকে মনে করে মানসিকভাবে অসুস্থ কেউ ঠিকমতো চিন্তা করতে পারে না। এই ভাবনা অপমানজনক। তবে টার বিকের কষ্টের শুরুটা ছোট থেকেই। তিনি ক্রনিক ডিপ্রেশন, উদ্বেগ, ট্রমা ও আনস্পেসিফাইড পারসোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। তার অটিজমও রয়েছে। প্রেমিকের সঙ্গে পরিচয় হওয়ার পর টার বিক ভেবেছিলেন তার সঙ্গে নিরাপদে থাকতে থাকতে একসময় তিনি সেরে উঠবেন। কিন্তু উল্টে তাঁর ভেতরে আত্মহত্যাপ্রবণতা আরো বাড়তে থাকে।


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...