Monday, June 8, 2026

আজ প্লে-অফের ম্যাচে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, কী বলছে আবহাওয়া?

Date:

Share post:

আজ প্লে-অফের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শীর্ষে থেকেই গ্রুপ পর্বে ম্যাচ শেষ করেছে শ্রেয়স আইয়রের দল। মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছাতে মরিয়া নাইট ব্রিগেড। তবে তার আগে একটা প্রশ্ন কেকেআর সমর্থকদের জন্য। ফের বৃষ্টির জন্য ফের ভেস্তে যাবে না তো কেকেআর-হায়দরাবাদের ম্যাচ? চলুন দেখে নেওয়া যাক কী বলছে আবহাওয়া ।

গত ১৩ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল আহমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। আট দিনের মধ্যে আবার সেই আহমদাবাদেই খেলতে নামছে কেকেআর। জানা যাচ্ছে, মঙ্গলবার আহমেদাবাদে যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, মঙ্গলবার তাপপ্রবাহ হবে আহমেদাবাদে । যার ফলে তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি হয়ে যেতে পারে। খেলার সময় সন্ধেবেলাও তাপমাত্রা ৪১ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। ফলে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এদিকে হায়দরাবাদের দুই ওপেনার ট্র্যাভিস হেড, অভিষেক শর্মার জন্য আলাদা পরিকল্পনা আছে বলে জানালেন কেকেআর বোলার বরুণ চক্রবর্তী। তিনি বলেন, “ হায়দরাবাদ অসাধারণ ক্রিকেট খেলছে। ওদের প্রত্যেকটি ম্যাচ দেখার চেষ্টা করেছি। হেড ও অভিষেকই বিধ্বংসী হয়ে উঠছে। ম্যাচ থেকে বার করে দিচ্ছে বিপক্ষকে। আমরা যদিও তৈরি। দুই ওপেনারকে দ্রুত ফেরানোর মতো দাওয়াই আমাদের হাতেও আছে। তবে ক্রিকেট খুব অনিশ্চয়তার খেলা। মাঠে কী হয়, আগে থেকে কিছু বলা যায় না।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...