Thursday, May 7, 2026

কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ! নিউটাউনে উদ্ধার দেহ

Date:

Share post:

কলকাতায় (Kolkata) চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুল আজিম (Anwarul Azim)। খুলনার ঝিনাইদহ আসনের সাংসদ ছিলেন আওয়ামী লিগের (Awami league) তিনবারের সাংসদের। সূত্র মারফত জানা গিয়েছে, ১৩ মে তিনি নিউটাউনের (Newtown) এক অভিজাত আবাসনে চিকিৎসার জন্য আসেন। আর সেখানেই তিনি খুন হন। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তবে কীভাবে বা কারা তাঁকে খুন করলেন তা এখনও জানা যায়নি। কিন্তু কলকাতায় এসে বাংলাদেশের সাংসদের (MP) এমন মর্মান্তিক পরিণতিতে উঠছে বিস্তর প্রশ্ন।
মঙ্গলবারই প্রশাসন তরফে জানানো হয়, গত ৫ দিন ধরে কোনও খোঁজ নেই আওয়ামি লিগের সাংসদের। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালিয়েও লাভ হয়নি। গত ১২ মে কলকাতা আসার পর থেকেই পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেননি আনোয়ারুল। ১৪ মে থেকে তাঁর ফোন ‘সুইচ অফ’ পাওয়া যাচ্ছিল। এরপরই আনোয়ারুলের পরিবারের তরফে এর পর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। এরপরই সাংসদের খোঁজে যৌথ তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ।

Related articles

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...