Saturday, May 16, 2026

এবার আন্তর্জাতিক ফুটবলে নতুন কার্ড, দেখা যাবে কোপা থেকে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন , আর তারপরই শুরু কোপা আমেরিকা কাপ। এই টুর্নামেন্ট থেকে দেখা যেতে চলেছে এক নতুন রং-এর কার্ড। ফুটবলে এতদিন ব্যবহার হত হলুদ কার্ড এবং লাল কার্ড। আর এবার ফুটবলে আসতে চলেছে গোলাপি কার্ড। যেই কার্ডের ব্যবহার দেখা যেতে চলে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে।

জানা যাচ্ছে, গোলাপি কার্ড দেখানো হবে ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে। যদি খেলার মাঝে কোনও ফুটবলার মাথায় চোট পান বা কনকাশনের কারণে কোনও ফুটবলারকে তুলে নিতে হয়, তখন এই গোলাপি কার্ড ব্যবহার করা হবে। গোলাপি কার্ড দেখিয়ে দর্শক এবং বিপক্ষ দলকে সেটি জানিয়ে দেবেন রেফারি। যদি কনকাশন সাব হিসাবে কোনও ফুটবলারকে পরিবর্তন করতে হয়, তাহলে সংশ্লিষ্ট দলের কোচ গিয়ে মাঠের রেফারি বা চতুর্থ রেফারিকে বলতে পারেন। তখন মাঠের রেফারি গোলাপি কার্ড দেখিয়ে বিষয়টি অনুমোদন করবেন।

২১ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা কাপ। প্রথম ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা এবং কানাডা। ২৫ জুন কোস্টারিকার বিরুদ্ধে অভিযান শুরু ব্রাজিলের ।

আরও পড়ুন- প্লে-অফ থেকে RCB ছিটকে যেতেই বিরাটকে ঠুকলেন প্রাক্তন এই চেন্নাই ক্রিকেটার

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...