Thursday, March 19, 2026

নিজেকে ঈশ্বর দাবি করা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? কমিশনকে প্রশ্ন থারুরের

Date:

Share post:

নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজেকে রক্ত মাংসের মানুষের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের অংশ হিসাবে প্রমাণ করার চেষ্টাকে এবার কটাক্ষ কংগ্রেসের। মোদির দাবির পরেও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার উপযুক্ত কি না, ‘নিরীহ’ প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কাছেও তিনি কিছু প্রশ্ন তুলেছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেসের প্রবীন নেতা লেখেন, “নিরীহ (innocent) প্রশ্ন: একজন ঐশ্বরিক ব্যক্তির কী ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে, যদি তা না থাকে, তাহলে কী তাঁর ভোটাধিকার বা নির্বাচনে লড়াই করার অধিকার থাকে?”

নির্বাচন কমিশকে এই দুটি প্রশ্ন করেন তিনি। সেই সঙ্গে কমিশনকে আবেদন করেন নির্বাচনের ডামাডোলের (electoral fray) মধ্যে নিজেকে ঈশ্বরের আসনে নিজেই প্রতিষ্ঠা করা ঈশ্বরের অংশের বিষয়ে নজরদারি করতে। একদিকে যখন বিরোধীরা বারবার বিজেপির নেতাদের এমনকি নরেন্দ্র মোদির বারবার নির্বাচনী আচরণবিধি (MCC) ভেঙে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ করছেন। কমিশনও বিজেপিকে সতর্ক করে একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু তাতে যেন নরেন্দ্র মোদির আস্ফালন আরও বেড়ে চলেছে। এবার নিজেকে পার্থিব জীব না বলে ঈশ্বর সৃষ্ট বলতেও দ্বিধা করছেন না তিনি। তবে আইনগতভাবে এই ধরনের বক্তব্য আদৌ তিনি পেশ করতে পারেন কি না, প্রশ্ন তুলছে বিরোধীরা।

 

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...