Thursday, May 14, 2026

নাশকতার আশঙ্কা! মহানগরের কিছু এলাকায় দুমাস ১৪৪ ধারা জারি

Date:

Share post:

শহরের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনের আগে থেকে দুমাস কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি রাখার নির্দেশ জারি করল কলকাতা পুলিশ। মঙ্গলবার থেকে এইসব এলাকায় জারি হয়ে যাচ্ছে এই নিয়ম। জারি থাকবে ২৬ জুলাই পর্যন্ত। কলকাতা পুলিশের অন্তর্গত শহর কলকাতা ও সংলগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলার অংশগুলিতে ১৪৪ ধারা লাগু করার নির্দেশ জারি করেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

নির্বাচনের সময় ও পরবর্তী সময়ে এই সব এলাকাগুলিতে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, অপ্রীতিকর পরিবেশ তৈরির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকেই অগ্রিম সাবধানতা কলকাতা পুলিশের। এই সব এলাকায় কোনও ধরনের জমায়েত, মিটিং, মিছিল, শোভাযাত্রা, ধর্নার ও বিক্ষোভ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। মঙ্গলবার ২৮ মে থেকে এই নিয়ম কার্যকর থাকবে। তবে এই এলাকায় সাধারণ জনজীবনে কোনও প্রভাব ফেলতে পারে এমন কোনও অবৈধ জমায়েত করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়।

 

কলকাতা পুলিশের অন্তর্গত এইসব এলাকায় নির্বাচন ১ জুন। তার আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। নির্দিষ্ট এই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত একসঙ্গে কার যাবে না। কোনও ধরনের লাঠি, লেথাল বা সাংঘাতিক অস্ত্র নিয়ে কোনও ধরনের কাজ করা যাবে না বলেও নির্দেশিকায় বলা হয়েছে। যে সব এলাকাকে এই নির্দেশিকায় নির্দিষ্ট করা হয়েছে সেগুলি হল:

বউবাজার থানা
হেয়ার স্ট্রিট থানা
কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতরের অধীনে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস
বেন্টিক স্ট্রিট বাদে ওই থানা এলাকার রাস্তা

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...