Tuesday, June 2, 2026

চাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা শোনালেন এলন মাস্ক!

Date:

Share post:

চাকরি এবার ‘অপশনাল’ হয়ে যেতে চলেছে! অন্য কেউ নয় এই কথা বলছেন খোদ টেসলা কর্তা। শুধু তাই নয় যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)এগোচ্ছে তাতে অদূর ভবিষ্যতে মানুষ যে কার্যত ‘অকেজো’ হয়ে যাবে সেই নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন এলন মাস্ক (Elon Musk)।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence)নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাস হয়েছে তেমনি রয়েছে আশঙ্কা। যন্ত্র কি সত্যি সত্যিই মানুষের জায়গা দখল করে নেবে? এমনিতেই চ্যাটজিপিটির মতো যন্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়ছে মানুষ। এবার বিস্ফোরক ভবিষ্যৎবাণী করলেন এলন মাস্ক। প্যারিসে আয়োজিত ভিভাটেক ২০২৪ সম্মেলনে মাস্ক বলেন, ভবিষ্যতের সেই দিনটা আর বেশি দূরে নেই, যেদিন চাকরি ‘অপশনাল’ হয়ে যাবে। মানে শখের জন্য আপনি কাজ করতেই পারেন কিন্তু চাকরি করে জীবিকা নির্বাহ করার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে চলেছে। তাঁর কথায় যে কোনও জরুরি পরিষেবায় পণ্য বা সার্ভিস দুটোই কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষিত রোবটরা করে দিতে পারবে। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি অবশ্য বলছেন কাজটা এতটা সহজ নয়। এর জন্য একটা হাই ইকোনমিক কন্ডিশনের প্রয়োজন হবে। ইউনিভার্সাল বেসিক ইনকাম না বাড়াতে পারলে এইসব নিয়ে ভেবে লাভ নেই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (Massachusetts Institute of Technology) একদল গবেষক যেমন সমীক্ষা চালিয়ে দেখেছেন, যতটা দ্রুততার সঙ্গে কর্মস্থলে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI ) বাড়বাড়ন্ত হত বলে দাবি করা হচ্ছিল, বাস্তবে তা হচ্ছে না। তাই এখনই আশঙ্কার কিছু নেই।


 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...