Wednesday, May 13, 2026

ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! এক নজরে রেমালের গতিবিধি

Date:

Share post:

স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই ২৪ পরগণায় দাপট দেখাবে ঘূর্ণিঝড় রেমাল। সমুদ্রেই প্রবল আকার নেবে ঘূর্ণিঝড় রেমাল। এক নজরে রেমালের গতিবিধি-

এখন কোথায় রেমাল:
শনিবার রাত ৯ টা অবধি বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ, সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব এবং ক্যানিং থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্বে অবস্থান।

ল্যান্ডফলের সময়:
রবিবার সকালের মধ্যে তা শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এরপর রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

ঝড়ের গতি:
ল্যান্ডফলের সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার আবার কোথাও কোথাও ১৩৫ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

রবিবার কোথায় বৃষ্টি:
উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া,হুগলি, কলকাতায় অতি ভারী বৃষ্টি। জারি লাল সতর্কতা। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুত্ সহ ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়।

সোমবার কোথায় বৃষ্টি:
দক্ষিণের সব জেলাগুলিতেই সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। মঙ্গল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শুষ্ক হবে আবহাওয়া।

কলকাতার আবহাওয়া:
রবি- সোমবার কলকাতায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৯০-১০০ কিমি বেগে হাওয়া।

বৃষ্টির পরিমাণ:
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারের বেশি। সোমবার বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে সব জেলায়। হাওয়ার বেগ কোথাও হতে পারে ৮০ থেকে ৯০ কিলোমিটারও। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৪০-৫০ কিমি ঝড়।

সতর্কতা:
ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ। আলিপুরের পূর্বাভাস, সরাসরি সুন্দরবন বদ্বীপে আঘাত হানবে রেমাল।

আরও পড়ুন- আগামিকাল আইপিএল ফাইনালে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? ম্যাচ ভেস্তে গেলে থাকছে রির্জাভ ডে?

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...