Monday, April 20, 2026

রেমালের দাপটে লণ্ডভণ্ড কলকাতা! শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল, ব্যাহত মেট্রো পরিষেবা

Date:

Share post:

পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। আর তার জেরেই রবিবার সন্ধে গড়াতেই ঝড় এবং বৃষ্টিতে (Rain) নাজেহাল কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গ। এদিকে দুর্যোগের কারণে সোমবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ। রেল সূত্রে খবর, একাধিক জায়গায় লাইনের উপর গাছ পড়ে রয়েছে। সেকারণেই এই বিপত্তি। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, স্পষ্ট নয়।


ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও ব্যাহত সকাল থেকে। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল যাঁরা মেট্রোর ভরসায় বেরিয়েছিলেন, তাঁরাও চরম ভোগান্তির মুখে। কারণ ঝড়ের কারণে মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। সোমবার সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। এদিকে রবিবার রাত ১১টার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণে ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু সকালে যা পরিস্থিতি, তাতে ৯টার পরেও পরিষেবা স্বাভাবিক হবে কি না, বলা মুশকিল। রবিবার রাত থেকেই স্টেশনে স্টেশনে অনেক লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে।

রবিবার রাত ১০টার পর থেকে ঝড়। শুরু হলেও সোমবার সকালেও আবহাওয়ার খুব একটা উন্নতি হয়নি। ঝড় থামলেও বৃষ্টি চলছে নাগাড়ে। কলকাতার রাস্তা রাত থেকেই জলমগ্ন। তবে ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গে। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গিয়েছে। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রেললাইনের উপর একাধিক গাছ পড়ে আছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে। এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় সোমবারও ১০টি ট্রেন বাতিল থাকবে।


Related articles

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...

রাতারাতি গ্রেফতার ১৩৫ জন ‘দাগি অপরাধী’

ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফা নির্বাচন (Election Commission)। তার আগেই এক রাতের মধ্যে ১৩৫ জন 'দাগি অপরাধী'দের...

বেলডাঙা কাণ্ড: সুপ্রিম নির্দেশ মেনে হয়নি ১৫ জনের জামিন! অভিযোগ জানিয়ে হাই কোর্টে NIA

বেলডাঙা (Beldanga Violence) অশান্তি কাণ্ডে নিম্ন আদালতকে অভিযোগ জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলো NIA।...