Thursday, June 25, 2026

রেমালের দাপট শুরু হতেই কলকাতায় প্রাণহানি! মহানগরজুড়ে তুমুল ঝড়বৃষ্টি

Date:

Share post:

নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়ির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড়বৃষ্টি (Rain) চলছে। কলকাতায় (Kolkata) বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর বিবির বাগান এলাকার বাসিন্দা মহম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন। তাঁকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় রেমালের ‘চোখ’ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। বাংলা-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রয়েছে রেমাল। বাংলাদেশে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে ঝড় হচ্ছে। সুন্দরবনেও ১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝড় হচ্ছে। আগামী ২ ঘণ্টা এমন ল্যান্ডফল চলবে। কলকাতায় (Kolkata) রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি ও ঝড়ের দাপট। ঝোড়ো হাওয়ার কারণে মহম্মদ সাজিদ তাঁর ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই একটি বিপজ্জনক বাড়ির নীচে দাঁড়িয়ে পড়েন তিনি। বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন। তাঁকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঝড়ের দাপটে আলিপুর রোডের উপরে একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। ফলে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতা পুরকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত কলকাতার কমপক্ষে ২৪-২৫টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে বলে পুরসভার সবচেয়ে খবর। ইতিমধ্যেই পুরকর্মীরা গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন।

রাত দেড়টা থেকে ভোর ৬টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় ১৬ ফুট পৌঁছতে পারে বলে পুরসভার সবচেয়ে খবর। তখন কলকাতা পুর এলাকার ৭টি লকগেট বন্ধ করে দেওয়া হবে।






Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...