Saturday, March 14, 2026

মোদি-রাহুলের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে মামলা দায়ের আদানি গোষ্ঠীর!

Date:

Share post:

মোদির সঙ্গে আদানি গোষ্ঠীর ঘনিষ্ঠতা, তাঁদের সুবিধা পাইয়ে দেওয়া ও অনিয়মের অভিযোগ সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাত গুটিয়ে বসে থাকা নিয়ে রাহুল গান্ধী দীর্ঘদিন ধরেই সরব।গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে নতুন অভিযোগ, তারা ইন্দোনেশিয়া থেকে নিম্নমানের ও কম দামের কয়লা আমদানি করে তা উন্নত মানের ও দূষণমুক্ত বলে দাবি করে, অনেক বেশি দামে তামিলনাড়ু সরকারের বিদ্যুৎ উৎপাদন সংস্থাকে বিক্রি করেছে। এতে আদানি গোষ্ঠীর কোটি কোটি টাকা মুনাফা হলেও সেই বিদ্যুতের জন্য আমজনতাকে গুনতে হয়েছে চড়া মাসুল। পরিবেশ দূষণের খেসারতও দিতে হয়েছে সাধারণ মানুষকেই। কংগ্রেসের অভিযোগ, এই প্রতারণার মাধ্যমে ৩০০০ কোটি টাকা পকেটে পুরেছে আদানি গোষ্ঠী।

এবার দিল্লি হাই কোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একযোগে মামলা। আদানি গোষ্ঠীর তরফে এই মামলা করা হয়েছে। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এই শিল্পগোষ্ঠীকে বদনাম করার অভিযোগে মামলা হয়েছে মোদি-রাহুলের বিরুদ্ধে। দুই নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির আর্জি জানিয়েছেন মামলাকারী। দিল্লি হাই কোর্টে ওই মামলা করেছেন সুরজিৎ সিং যাদব। নিজেকে কৃষক এবং শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী হিসেবে দাবি করেছেন তিনি। সুরজিতের দাবি, শীর্ষ বিজেপি এবং কংগ্রেস নেতার বক্তব্যের জেরে আদানি গোষ্ঠীর বাজারমূল্যে প্রভাব পড়ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন বিনিয়োগকারীরা। মামলাকারীর আরও অভিযোগ, আদানি গোষ্ঠী সম্পর্কিত রাহুলের বক্তব্য ভুলে ভরা। এর জেরে বিভ্রান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। প্রায় একই ধরনের অভিযোগ করা হয়েছে মোদির বিরুদ্ধেও। আদালত কি মন্তব্য করে , সেদিকেই তাকিয়ে সবাই।





spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...