Thursday, June 25, 2026

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ‘রাফা’! ইজরায়েলি হামলায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিন্দায় সরব বিশ্ব

Date:

Share post:

হামাসের মুহুর্মুহু হামলার পর গোটা গাজা ভূখণ্ড কার্যত ধ্বংস করে দিয়েছে ইজরায়েল (Israel)। এমন অবস্থায় গাজার (Gaza) কুড়ি লক্ষেরও বেশি মানুষ ভিড় জমিয়েছেন দক্ষিণ সীমান্তের রাফা (Rafa) শহরে। তবে সেখানেও রবিবার ইজরায়েলি হামলায় শিশু সহ অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তারপরই থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড ‘অল আইজ অন রাফা’ পোস্ট। এদিকে হামাসের হামলার পর থেকে গাজাকে বিশ্বের বুক থেকে একেবারে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে নেতানিয়াহুর দেশ।
তবে ইজরায়েল হামলা করতে পারে এমন আশঙ্কা করে বিশ্বজুড়ে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা নেতানিয়াহু সরকারকে অনুরোধ করেছিলেন যাতে রাফাকে রেহাই দেওয়া হয়। কিন্তু তেমনটা সম্ভব হয়নি। রাফায় শেষ পর্যন্ত হামলা চালিয়েছে ইজরায়েল। রবিবারের রাতের ওই ঘটনাকে অবশ্য ‘দুঃখজনক ভুল’ বলে অভিহিত করেছেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু। তাঁর দাবি, সেনা জানিয়েছিল, হামাস জঙ্গিদের ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েক জন হামাস কমান্ডার! কিন্তু পরে দেখা যায় হামলা হয়েছে শরণার্থী শিবিরে।
এই হামলার ঘটনা ঘিরেই নিন্দায় সরব গোটা বিশ্ব। রাফা সীমান্তে জড়ো হওয়া প্যালেস্টাইনি নাগরিকদের উপরে নির্বিচারে গুলি ও বোমাবর্ষণ করে ইজরায়েলি সেনা এবং বিমানবাহিনী। এই হামলার ঘটনায় এক মিশরীয় সেনাও নিহত হয়েছেন বলে খবর।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...