Wednesday, May 13, 2026

নৃশংস! মা-স্ত্রী সহ ৮ জনকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক

Date:

Share post:

হাড় হিম করা ঘটনা মধ্যপ্রদেশে! গভীর রাতে ঘুমে আচ্ছন্ন ছিল বাড়ির সদস্যরা। সেই সময়ে নিজের মা-স্ত্রী সহ পরপর ৮ জনকে কুপিয়ে খুন করল যুবক। খুনের পর নিজেও আত্মঘাতী হয়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মধ্যপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ খুনের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার তামিমার কাছে এক আদিবাসী গ্রামে। মা, স্ত্রী, সন্তান সহ ৮ জন আত্মীয়কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে দীনেশ নামের যুবক। ঘটনাস্থলে সকলের মৃত্যু হয়। কান্নাকাটি, চিৎকারের শব্দ শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। ওই কাণ্ড ঘটানোর পরপরই বাড়ির পাশের জঙ্গেল লুকিয়ে পড়ে দীনেশ। কিছুক্ষণ পর সেই জঙ্গল থেকে দীনেশর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গ্রামবাসীরা জানিয়েছেন, ঘাতক যুবক মানসিকভাবে অসুস্থ ছিল। কী কারণে এমন চরম পদক্ষেপ নিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- দেশে না ফিরেই জামিনের আবেদন! বিশেষ আদালতে রেভান্না

 

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...