Saturday, March 14, 2026

রেখা পাত্রের ফোনেই লুকিয়ে “সন্দেশখালি রহস্য”! ফাঁস করলেন প্রাক্তন বিজেপি নেত্রী

Date:

Share post:

ভোটের ৪৮ ঘণ্টা আগে ফের অস্বস্তিতে বঙ্গ বিজেপি! সন্দেশখালির “প্রতিবাদী” মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপিই সদ্য প্রাক্তন নেত্রী সিরিয়া পারভিন। তাঁর চাঞ্চল্যকর দাবি, রেখা পাত্রের কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইলেই লুকিয়ে রয়েছে সন্দেশখালি আন্দোলনের যাবতীয় রহস্য।

একটি বৃহত্তর ষড়যন্ত্রের উপর দাঁড়িয়ে সন্দেশখালি আন্দোলন রচিত হয়েছিল, তা এখন দিনের আলোর মতো পরিস্কার। টাকা ও মোবাইলের বিনিময়ে গ্রামের নিরীহ মহিলাদের ভুল বুঝিয়ে “ভুয়ো” আন্দোলন সংগঠিত করেছিল বিজেপি, তা সন্দেশখালি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের স্ট্রিং অপারেশনেই উঠে এসেছে।

প্রকৃত সত্য সামনে উঠে আসতেই বিজেপির হাত ছেড়ে ফের তৃণমূলে ফিরছেন মানুষ। এমনকী, বিজেপি প্রার্থী রেখা পাত্রের পরিবারের সদস্যরা তাঁকে হারাতে তৃণমূল কংগ্রেসের সদস্য হয়ে নেমেছেন লড়াইয়ের ময়দানে। ঠিক সেই আবহে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি ত্যাগী সিরিয়া পারভিন। তাঁর দাবি, সন্দেশখালি আন্দোলন নিয়ে যা হয়েছে, তা পরিকল্পনামাফিক। মোবাইল ও টাকা দিয়ে সন্দেশখালি আন্দোলনকে জিইয়ে রাখার চেষ্টা করেছিল বিজেপি। ইতিমধ্যেই সেই বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিরিয়ার আরও দাবি, বিজেপি প্রার্থী রেখা পাত্রের কাছে একটি মোবাইল ছিল। যেটি দিয়েছিলেন রাজ্য বিজেপির এক বড় নেতা। ফোনটি ছিল অ্যান্ড্রয়েড। আর সেই ফোনেই সমস্ত তথ্য পাঠাতেন রাজ্য বিজেপির ওই নেতা। এই ফোন থেকেই পরিচালনা হতো সন্দেশখালির গোটা আন্দোলন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, একবার রেখার হাত থেকে ওই ফোনটি পড়ে যায়। ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেটি দেখার পরে কান্নায় ভেঙে পড়ে বিজেপি প্রার্থী। বারে বারে বলতে থাকে, এর ভেতরে অনেক কিছু রয়েছে। ফোনটা যে করে হোক আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই ফোনের সাহায্যেই আজ সে এত বড় জায়গায় গিয়েছে।


 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...