Sunday, April 26, 2026

চুরির ‘অপবাদে’ আশ্রমে ডেকে ছাত্রকে বেধড়ক মারে মৃত্যু! উত্তেজনা বারুইপুরে

Date:

Share post:

চুরির অপবাদে নাবালককে আশ্রমে ডেকে বেধড়ক মার। বারুইপুরে মৃত্যু পবিত্র সর্দার নামে এক সপ্তম শ্রেণির ছাত্রের (Student)। মামার বাড়িতে বেড়াতে এসেছিল পবিত্র।অভিযোগ, একটি আশ্রমে ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে সে। এই অপবাদে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পবিত্রকে (Student) মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই অপবাদ দেওয়া হয়েছে।

পবিত্রর মা বারুইপুর (Baruipur) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে আশ্রম কর্তৃপক্ষ।







Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...