Tuesday, June 2, 2026

শেষ মুহূর্তের প্রচারে উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে ঝড় তুললেন দেব

Date:

Share post:

দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় শেষ দিনের প্রচারে জানিয়ে দেন, আর তিনি নির্বাচনে লড়াই করবেন না , কারণ তার বয়স হয়ে গিয়েছে । এটাই তার শেষ নির্বাচনের লড়াই। সাধারণ মানুষ যেন বরাবর যেভাবে তাকে আশীর্বাদ করেছিল সেভাবেই এবারেও তাকে জয়ী করে।

ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজর পর্যন্ত ঘাটল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচন এর তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা দমদম লোকসভা কেন্দ্রর বিভিন্ন বিধায়কদের উপর ভর করে এই নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন তিনি।কে কি বললো তাতে কি আসে যায়, সব ভোট তৃণমূলের। সেখানে শুভেন্দু অধিকারী কি বলল আর দিলীপ ঘোষ কি বলল কিংবা সিপিএম কি রটালো তা ফ্যাক্টর হবে না। সব ভোট এবার তৃণমূলে পড়বে বলে জানিয়ে দেন বর্ষীয়ান বিদায়ী সাংসদ সৌগত রায়। এদিন শেষ দিনের প্রচারে দেবকে দেখতে রাস্তায় জনতার ঢল নামে। দেব তার ভক্তদের অনুরোধ মেনে একাধিক লেখা ও ছবির উপর অটোগ্রাফ দেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের। সাদা নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয় প্রচারের গাড়ি গুলিকে।এদিন দেব বারাসাতের প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের হয়েও প্রচার করেন। বৃহস্পতিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচার করেন দেব। বসিরহাট প্রান্তিক ময়দানে ছিল জনসভা। তারকাকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
দেব বলেন, “আপনার যাকে খুশি ভোট দিতে পারেন। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করলে শুধু পাড়ায় পাড়ায় মন্দির হবে। স্কুল, কলেজ, হাসপাতাল হবে না। তাই এইসব আমাদেরই রুখতে হবে। সঠিক দলকে ভোট দিয়ে দেশকে বাঁচাতে হবে।”

শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “যখন কোন রাজনৈতিক দল দিশা খুঁজে পায় না, তখন অন্য দলকে আক্রমণ করে, উল্টোপাল্টা বলে।”

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...