Sunday, April 26, 2026

উত্তরাখণ্ডে ধস; পাথর চাপা পড়ে মৃত ১, আটকে ৫০০ গাড়ি

Date:

Share post:

চলন্ত গাড়ির উপর হঠাৎ উপর থেকে গড়িয়ে পড়ল বিরাট পাথরের চাঁই। এরপর মুহুর্মুহু পাথর গড়িয়ে পড়তে থাকে উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলার গঙ্গোত্রী জাতীয় সড়কের ডাবরানি পাহাড়ের কাছে। ঘটনায় একটি গাড়ি পাথরের ধাক্কায় গড়িয়ে খাদে পড়ে যায়। বেশ কিছু গাড়ি পাথর চাপা পড়ার আশঙ্কা করছে পুলিশ। গঙ্গোত্রী থেকে হারশিলের পথে প্রায় ৫০০ গাড়ি ধসের জেরে আটকে পড়ে।

শুক্রবার সকালে উত্তরাখণ্ড পুলিশ জানায় ডাবরানি এলাকায় আচমকা ধস নামা শুরু হয়। সেই সময় গঙ্গোত্রী জাতীয় সড়কে যথেষ্ট গাড়ির চাপ ছিল। যার ফলে একজনের মৃত্যু হয়েছে। আটজন গুরুতর আহত। আহতদের হারশিল স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধার কাজ শুরু করে। তবে দীর্ঘ এলাকা জুড়ে ধস নামার কারণে উদ্ধার কাজে সময় লাগবে বলে জানানো হয়েছে।

এই জাতীয় সড়ক মেরামতির কাজ চলছিল। অন্যদিকে ধসের পরে বেশ কিছু গাড়ি চাপা পড়ে থাকার আশঙ্কায় তল্লাশি চালানো হচ্ছে। রাস্তার পরিস্থিতি সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী না হলে ছাড়া হবে না কোনও গাড়ি।

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...