Thursday, May 14, 2026

বিশ্বের সবথেকে ব্যয়বহুল! ২০২৪ লোকসভা নির্বাচন গড়ল ‘ইতিহাস’

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যা-ই হোক, ইতিমধ্যেই ইতিহাসের পাতায় নাম উঠে গেল বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের এই নির্বাচনের। সর্বাপেক্ষা ব্যয়বহুল নির্বাচন হিসাবে সব রেকর্ড ছাপিয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। সেন্টার ফর মিডিয়া স্টাডিজের পরিসংখ্যান বলছে দেশের প্রত্যেক নাগরিকের একটি ভোট পিছু খরচ করা হয়েছে প্রায় ১,৪০০ টাকা, এতটাই দেশের সব রাজনৈতিক দল থেকে প্রার্থী ও নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট খরচের পরিসংখ্যান বলছে অঙ্কটা ১.৩৫ লক্ষ কোটি টাকা। এই অঙ্কটা গত লোকসভা নির্বাচনের থেকে এক লাফে বেড়ে প্রায় দ্বিগুণ ছাড়িয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনে সর্বমোট খরচ হয়েছিল সর্বোচ্চ ৬০ হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই দাবি করা যায়, দেশের ইতিহাসে এত ব্যয়বহুল নির্বাচন আগে হয়নি। রাজনীতিকদের মতে প্রায় দেড় মাস দীর্ঘ সময় ধরে নির্বাচন চলার কারণে রাজনৈতিক দলগুলির প্রচারের খরচ অনেক বেড়ে গিয়েছে।

নির্বাচন কমিশন প্রত্যেক প্রার্থী পিছু ৯৫ লক্ষ টাকা ব্যয়ের সীমারেখা বেঁধে রেখেছে। তবে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে এরকম কোনও সীমা বাঁধা নেই। যার ফলে রাজনৈতিক দলগুলি নির্বাচনে যথেচ্চ খরচ করার সুবিধা পেয়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে ব্যয়বহুল নির্বাচন ছিল ২০২০ সালের আমেরিকার নির্বাচন। সেই নির্বাচনে ব্যয় হয়েছিল ভারতীয় মুদ্রার ১.২ লক্ষ কোটি টাকা। এবারের লোকসভা নির্বাচনে দেখা গেল আমেরিকাকেও টেক্কা দিল ভারতের রাজনৈতিক দলগুলি।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...