Sunday, May 17, 2026

ভোট গণনার পরও বাংলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী! বড় ঘোষণা নির্বাচন কমিশনের 

Date:

Share post:

শনিবারই লোকসভা ভোটযুদ্ধ শেষ হয়েছে। ভোটের ফল প্রকাশের আর হাতে গোনা কিছু সময় বাকি। এবার গণনা শুরুর আগেই ফের বাংলায় কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের সময়সীমা আরও বাড়াল নির্বাচন কমিশন (Election Commission of India)। ফলাফল ঘোষণার দিন যাতে কোনওরকম অশান্তি না হয় সেকারণেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এনিয়ে রবিবার বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এরপর কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবেন। ফল প্রকাশের পর বাংলায় (West Bengal) আরও ১৫ দিন থাকছে কেন্দ্রীয় বাহিনী।

এর আগে গত ৩১ মে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল, ফল প্রকাশের পর রাজ্যে ৪০০ কোম্পানি বাহিনীকে আগামী ৬ জুন পর্যন্ত রেখে দেওয়া হবে। এরপর তার পরদিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গণনার পর অন্তত দু’ সপ্তাহ অর্থাৎ ১৯ জুন পর্যন্ত এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

চলতি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় বাহিনী মোতায়েন শুরু হয়ে গিয়েছিল। পরে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। মোট ৭ দফা নির্বাচনে প্রায় সাড়ে ন’শো কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে। তবে বাংলায় লোকসভা ভোট মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে।


Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...