Thursday, May 14, 2026

এজেন্সির গাফিলতিতে দেশ ছেড়ে পালিয়েছে নীরব মোদি, চোকসি: আদালতের পর্যবেক্ষণ

Date:

Share post:

সময় মতো গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি। যার ফলে দেশ ছেড়ে পালিয়েছে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসির মতো অপরাধীরা, মুম্বই পিএমএলএ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানালো। আর্থিক তছরুপ ও বিধিভঙ্গের ঘটনায় আদতে বিজেপি যে পরোক্ষভাবে দেশের অপরাধী এই শিল্পপতিদের পালিয়ে যেতেই সাহায্য করেছে, আদালতের পর্যবেক্ষণে কার্যত তারই প্রমাণ মিলল। বিজেপির অঙ্গুলি হেলনে চলা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এই ধরনের পদক্ষেপ নিয়ে সতর্ক করে আদালত।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এক অভিযুক্তের বিদেশ যাত্রার মামলার শুনানিতে অভিযুক্তর বিদেশ যাত্রার বিরোধিতা করে ইডি। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা বিচারক এমজি দেশপাণ্ডের। দেশের তাবড় অর্থ তছরুপকারী ব্যবসায়ীদের এখনও গ্রেফতার করতে না পারায় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থাকেই কাঠগড়ায় বসিয়েছেন বিচারক।

মামলার পর্যবেক্ষণে তিনি জানান, অভিযুক্তকে বিদেশে যেতে দিলে পরিস্থিতি নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চোকসি ইত্যাদির মতো হবে। গভীরভাবে এই মামলা পর্যবেক্ষণ করে ও দুপক্ষের সওয়াল জবাব শেষে তিনি বলতে বাধ্য হন যে,”এই সংক্রান্ত মামলার তদন্তকারী সংস্থার সঠিক সময়ে এদের গ্রেফতার না করার কারণে এই সব ব্যক্তি পালিয়ে গিয়েছেন।”

শুধুমাত্র ইডি-র মতো তদন্তকারী সংস্থার দুর্বলতাতেই দেশের বাইরে দেশের অপরাধীরা, এই অভিযোগ করেই চুপ থাকেনি আদালত। পর্যবেক্ষণে জানান হয়, প্রাথমিকভাবে ইডি এদের পাহারাছাড়া ছেড়ে রেখে দেয়। ইডি-র কাছে কোনও তথ্য থাকে না এদের বিদেশে পাড়ি, প্রমাণ লোপাট ইত্যাদি সম্পর্কে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...