Thursday, May 14, 2026

ফলাফলের পরে ঘোড়া কেনাবেচা! রাষ্ট্রপতিকে খোলা চিঠি প্রাক্তন বিচারপতিদের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ঘোড়া কেনাবেচার আশঙ্কা দেশের একাংশের প্রাক্তন বিচারপতিদের। নির্বাচনের ফলাফল প্রকাশের আগের দিন সংবিধানের প্রতি কর্তব্যকে স্মরণ করিয়ে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে খোলা চিঠি দেশের অন্তত সাত প্রাক্তন বিচারপতির। ২০২৪ লোকসভা নির্বাচন সম্পন্ন করা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে অসন্তুষ্ট বিচার ব্যবস্থার শীর্ষে থাকা ব্যক্তিত্বদের।

মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জিএম আকবর আলি, অরুণা জগদীশান, ডি হরিপরান্থনম, পিআর শিবকুমার, সিটি সেলভম, এস বিমলা এবং পাটনা হাইকোর্টের বিচারপতি অঞ্জনা প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে চিঠি লিখে ভোট পরবর্তী সরকার গঠন নিয়ে হস্তক্ষেপের দাবি করেন।

চিঠিতে প্রাক্তন বিচারপতিদের আশঙ্কা, যদি বর্তমান ক্ষমতাসীন দল সংখ্যা গরিষ্ঠতা না পায় তবে পরবর্তী সরকার গঠন সহজ হবে না। এমনকি সাংবিধানিক সংকট তৈরির হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। এখানেই ঘোড়া কেনাবেচার সম্ভাবনার কথা তুলে ধরেন তাঁরা।

সেই পরিস্থিতিতে বিচারপতিদের প্রত্যাশা রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক প্রধানের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে সংবিধানের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আসন জয়ী দলকে প্রথমে সরকার গঠনে অংশ গ্রহণ করার জন্য ডাকা হবে, এমন প্রত্যাশা করেন তাঁরা।

সেই সঙ্গে নির্বাচনের শেষ ঘটনাবলির দিকে দৃষ্টি রেখে হিংসার পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। সেক্ষেত্রে বিচার ব্যবস্থাকে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান প্রাক্তন বিচারপতিরা।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...